ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

রাজস্ব ব্যবস্থাপনা ও বিনিয়োগ বাড়াতে এফবিসিসিআইর একগুচ্ছ প্রস্তাব

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:০৯, ১২ মার্চ ২০২৬

রাজস্ব ব্যবস্থাপনা ও বিনিয়োগ বাড়াতে এফবিসিসিআইর একগুচ্ছ প্রস্তাব

বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে দেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে আগামী জাতীয় বাজেটে (২০২৬-২০২৭) নীতিগত ধারাবাহিকতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। বৃহস্পতিবার সকালে এফবিসিসিআই’র মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এফবিসিসিআইর সদস্য সংগঠনগুলোর সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় এ প্রস্তাব আসে।
একইসঙ্গে জাতীয় বাজেটে সুদের হার যৌক্তিকীকরণ, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, ওয়ান স্টপ সার্ভিসের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বন্দর ও লজিস্টিকস ব্যবস্থাপনা আধুনিকায়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি নিশ্চিতকরণ, রপ্তানি বহুমুখীকরণে অগ্রাধিকার খাতের উন্নয়ন, সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউজ স্থাপন এবং অংশীজনভিত্তিক আইন প্রণয়ন প্রভৃতি প্রস্তাব জানানো হয়েছে এফবিসিসিআই’র পক্ষ থেকে। প্রাক-বাজেট সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র প্রশাসক মো. আবদুর রহিম খান। সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে ট্যাক্স-জিডিপি অনুপাত বৃদ্ধির জন্য সরকারকে করের আওতা বাড়ানোর পরামর্শ দেন ব্যবসায়ী নেতারা।

পাশাপাশি, কর নীতি, কর পদ্ধতি ও ব্যবস্থাপনায় অটোমেশন ও ইন্টিগ্রেশন বাস্তবায়নসহ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। সভায় এফবিসিসিআইর প্রশাসক মো. আবদুর রহিম খান জানান, সরকার দেশে ট্যাক্স-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঠিক করেছে। ব্যবসায়ীদের অভয় দিয়ে তিনি বলেন, সরকার রাজস্ব আহরণ বাড়াতে চায় মানে এই নয় আপনাদের ওপর করের বোঝা বাড়বে। বরং করের আওতা বাড়ানোর মাধ্যমেই রাজস্ব আয় বাড়ানো হবে।

প্যানেল হু

×