আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানে সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এই সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন।
বৈঠককালে ম্যাক্সিম ক্রিশকো গভর্নরকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় আইএমএফের পূর্ণ সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় তিনি আরও উল্লেখ করেন যে, সম্প্রতি অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন রাজনৈতিক সরকারের সাথেও কাজ করতে আইএমএফ অধীর আগ্রহে অপেক্ষা করছে।
উল্লেখ্য, বাংলাদেশ আইএমএফের ৫.৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির অধীনে রয়েছে, যার ষষ্ঠ কিস্তি ছাড় বকেয়া ছিল। কারণ বহুপাক্ষিক এই দাতা সংস্থাটি দেশে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত অর্থ বিতরণে অস্বীকৃতি জানিয়েছিল।
প্যানেল হু








