ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান, জরিমানা

সোহাইল আহমেদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২২:৪৮, ১২ মার্চ ২০২৬

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান, জরিমানা

ছবি: জনকণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচরে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বি‌কে‌লে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া।

অভিযানে অবৈধভাবে গুড় উৎপাদনের দায়ে কুমিল্লার হোমনা উপজেলার ঝগড়ারচর গ্রামের মৃত চান মিয়ার ছেলে জাকির হোসেন এবং একই গ্রামের মৃত জসিমের ছেলে মো. আনোয়ার হোসেনকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে গুড় উৎপাদনের কার্যক্রম চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
 

শহীদ

×