ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ভালভার্দের হ্যাটট্রিকে রিয়ালের দাপুটে জয়

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ২২:৫১, ১২ মার্চ ২০২৬

ভালভার্দের হ্যাটট্রিকে রিয়ালের দাপুটে জয়

ম্যানসিটির বিরুদ্ধে গোলের পর দর্শকদের ভালোবাসার জবাব দিচ্ছেন রিয়ালের ফেদেরিকো ভালভার্দে (বাঁয়ে) ও ভিনিসিয়াস জুনিয়র

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ইনজুরির কারণে খেলা হয়নি সুপারস্টার কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম ও রদ্রিগোর। তিন তারকা না থাকলেও ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়ালের পারফরম্যান্সে প্রভাব পড়েনি। বুধবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে উরুগুয়েন তারকা ফেদেরিকো ভালভার্দের বিধ্বংসী হ্যাটট্রিকে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের প্রথমার্ধেই গোল তিনটি করেন তিনি। 
আরেক ম্যাচে বায়ার লেভারকুসেনের মাঠ বে এরিনাতে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। পেনাল্টি থেকে গোল করে গানারদের হার বাঁচান সাবেক লেভারকুসেন তারকা কাই হাভার্টজ। ম্যাচের শুরুতে রবার্ট আনড্রিখের গোলে লিড নিয়েছিল জার্মান ক্লাবটি। অন্য ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেনের (পিএসজি) বিপক্ষে পাত্তাই পায়নি চেলসি। ৫-২ ব্যবধানে হেরেছে চেলসি। পিএসজির হয়ে জোড়া গোল করেন কভারাৎসখেলিয়া। এছাড়া ব্রাডলি বারকোলা, উসমান দেম্বেলে ও ভিতিনহা একবার করে জাল কাঁপান। চেলসির হয়ে মালো গাসতো ও এনজো ফার্নান্দেজ গোল করে ব্যবধান কমান। এদিকে নরওয়ের ক্লাব বোদো/গ্লিমট নিজেদের রূপকথাময় পথচলা ধরে রেখেছে। ঘরের মাঠে পর্তুগালের স্পোর্টিংকে ৩-০ গোলে হারিয়েছে।
অন্যদিকে রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে ওঠার বড় সম্ভাবনা দেখছেন না সিটির কোচ পেপ গার্দিওয়ালা। ম্যাচ শেষে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘এখন? খুব বেশি নয়। অবশ্যই আমরা চেষ্টা করব। কোথায় কী আরও ভালো করা যায়, তা বিশ্লেষণ করব। আক্রমণভাগে আরও সক্রিয় হওয়ার চেষ্টা করব এবং লড়াইটা চালিয়ে যাব।’
তবে প্রথম লেগে তিন গোলে জেতার পর রিয়ালের পরবর্তী পর্বে যাওয়ার হার দেখলে আরও দমে যেতে পারেন গার্দিওলা। পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার নকআউট পর্বে প্রথম লেগে ৩ বা তার বেশি গোলের ব্যবধানে জেতার পর কখনো বিদায় নেয়নি রিয়াল। ৩৫ বার দলটি প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে ছিল, যেখানে দুই লেগ মিলিয়ে জিতে প্রতিবারই পরের পর্বে গেছে তারা।
সিটির বিপক্ষে প্রথম মিডফিল্ডার হিসেবে রিয়ালের হয়ে হ্যাটট্রিক করেন ভালভার্দে। ভালভার্দের আগে রিয়ালের ইতিহাসে ১৯৬৮ সালে সাইপ্রাসের ক্লাব এইএলের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন পিরি। তাই ভালভার্দেকে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’ বলে মনে করছেন এমবাপে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমারও (মাঠে) একই রকম লেগেছে। লিভারপুলের হয়ে খেলার সময়ও বলেছি এবং তার প্রশংসা করেছি। সে নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার। তার সঙ্গে খেলার সময় বোঝা যায়, দলকে সে কতটা নিংড়ে দেয়। মাঠের এক ইঞ্চি ঘাসও রেহাই পায় না।

এমন কিছু নেই যে করতে পারে না। কোনো অভিযোগ নেই। ম্যাচের পর ম্যাচ নিজেকে শেষ সীমায় ঠেলে দেয়।’ ভালভের্দে নিজেও বলেছেন সে কথা, ‘সত্যিই উপভোগ করেছি। অনেকদিন পর এমন উপভোগ্য ম্যাচ খেললাম।’ রিয়াল কোচ আরবেলোয়ার কাছে ভালভের্দে একুশ শতকের হুয়ানিতো। এই কোচ বলেন, ‘তাকে যেখানে খুশি খেলাতে পারেন।’

প্যানেল হু

×