মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান
তিন মাস পর ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট, ওয়ানডে প্রায় পাঁচ মাস পর। বুধবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ ঘিরে তাই হোম অব ক্রিকেট মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ছিল উৎসবের আমেজ। সেই উৎসবের মাত্রা বাড়িয়ে দিয়ে হাজির হন প্রধানমন্ত্রীকন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন তিনি। ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরই স্টেডিয়ামের ভিআইপি গেটে উপস্থিত হন জাইমা রহমান। টাইগার ক্রিকেটারদের উৎসাহ দিতে খেলা শুরুর আগে মাঠে হাজির হন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের কন্যা। এ সময় তার সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ছিলেন। এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
ভিআইপি গ্যালারিতে জাইমাকে বেশ প্রফুল্ল দেখা যায়। পেশায় আইনজীবী জাইমা রহমানের খেলাধুলার প্রতি বিশেষ অনুরাগ দীর্ঘদিনের। তার সেই উচ্ছ্বাস দেখা গেছে মিরপুরেও। দীর্ঘদিন পর ঘরের মাঠে টাইগারের খেলা দেখতে মিরপুরে ক্রিকেটপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পবিত্র রমজান মাস হওয়া সত্ত্বেও দর্শকদের উৎসাহে কোনো কমতি ছিলো না। গ্যালারিতে প্রিয় দলের সমর্থনে স্লোগান আর উল্লাসে মুখর হয়ে ওঠে মিরপুর।
প্যানেল হু








