মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি তেলের বাজারে চাপ বাড়ায় সরকার নতুন নির্দেশনা দিয়েছে। দেশের বিভাগীয় শহরে অকটেন ও পেট্রোলের গড় বিক্রয় ১৫ শতাংশ কমানোর কথা বলা হয়েছে। এই সিদ্ধান্তে ফিলিং স্টেশনগুলোকে বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করতে হবে।
বুধবার (১১ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, বৈশ্বিক সংকটের এই সময়ে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ বজায় রাখাই প্রধান লক্ষ্য।
নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানির ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সরকারের এ উদ্যোগের মাধ্যমে তেলের সরবরাহের সুষ্ঠু ব্যালান্স নিশ্চিত করা হবে এবং সংকটজনিত ঝুঁকি কমানো হবে।
এ.এইচ








