ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

পুঁজিবাজারে সূচকের বড় লাফ বেড়েছে লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:৫৮, ১০ মার্চ ২০২৬

পুঁজিবাজারে সূচকের বড় লাফ বেড়েছে লেনদেন

শেয়ারবাজারে উত্থান প্রবণতা দেখা যাচ্ছে

টানা বড় দরপতনের পর দেশের শেয়ারবাজারে টানা বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সবগুলো মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। একই সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ।
এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই দরপতন হয়। এতে এক সপ্তাহেই ডিএসইর প্রধান সূচক ৩৫৯ পয়েন্ট কমে যায়। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেও শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়। একদিনে ডিএসইর প্রধান সূচক ২৩১ পয়েন্ট কমে যায়। তবে দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকটি ১৩২ পয়েন্ট বাড়ে। এমন পতন-উত্থানের পর মঙ্গলবার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে।

ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দাম বাড়ার তালিকাও বড় হয়। ফলে সূচকের বড় উত্থান দিয়েই লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৩৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৩টির। আর ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে, ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৬টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে একটির দাম কমেছে এবং ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৬৪টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে একটির এবং ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে। বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৯টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১টির এবং ৯টির দাম অপরিবর্তিত রয়েছে। আর তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে ২২টির দাম বেড়েছে। বিপরীতে ১১টির দাম অপরিবর্তিত আছে। কোনো মিউচ্যুয়াল ফান্ডের দাম কমেনি। 
অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮ পয়েন্টে অবস্থান করছে।

প্যানেল হু

×