ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

গোলোৎসবে জয় বায়ার্ন ও অ্যাটলেটিকোর

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:১৯, ১১ মার্চ ২০২৬

গোলোৎসবে জয় বায়ার্ন ও অ্যাটলেটিকোর

গোলের পর শূন্যে লাফিয়ে উদ্যাপন বায়ার্ন মিউনিখের ক্রোয়েশিয়ান ডিফেন্ডার জোসেপ স্টানিসিক ও অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো শুরু হলো একাধিক চমক দিয়ে। প্রথম ম্যাচেই হারল লিভারপুল, অতি কষ্টে ড্র করল বার্সেলোনা আর দাপুটে জয়ে কোয়ার্টারে এক পা দিয়ে রাখল বায়ার্ন মিউনিখ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। মঙ্গলবার রাতে গড়িয়েছে শেষ ষোলোর প্রথম লেগের লড়াই। তুলনামূলক শক্তিতে পিছিয়ে থাকা গ্যালাতাসারের কাছে ১-০ গোলে হেরেছে লিভারপুল। শেষ মুহূর্তের পেনাল্টিতে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১এ স্বস্তির ড্র করেছে বার্সা।

বার্সা হোচট খেলেও নিজেদের মাঠে টটেনহ্যামের বিপক্ষে ৫-২ গোলে জিতেছে আরেক স্প্যানিস জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। আটলান্টাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন। ১২ মিনিটে বাভারিয়ানদের লিড এনে দেন জোসিপ স্ট্যানিসিচ, ২২ মিনিটে ব্যবধান দিগুণ করেন মাইকেল ওলিসে, ২৫তম মিনিটে বোর্ডে তৃতীয় গোল যোগ করেন সার্জি গ্যানাব্রে, নিকোলাস জ্যাকসন ৫২ মিনিটে চতুর্থ গোলটি করেন। 
৬৪ মিনিটে জোড়া পূর্ণ করেন ওলিসে এবং ৬৭ মিনিটে ব্যবধান বড় করেন জামাল মুসিয়ালা। ম্যাচের ৯০ মিনিট শেষে যোগ করা সময় আটালান্টার সান্ত¡নার গোলটি করেন মারিও পালাসিচ। অন্য ম্যাচে নিউক্যাসলের মাঠে একের পর এক আক্রমণ চালায় বার্সা। ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে জ্যাকব মার্ফির ক্রসে বল জালে জড়ান স্বাগতিকদের হার্ভে বার্নস। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে পেনাল্টি পায় কাতালান ক্লাবটি, সেখানে থেকে লামিন ইয়ামাল গোল করলে সমতায় ফেরে বার্সেলোনা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়। ঘরের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করেন অ্যাটলেটিকোর মারকোস লরেন্টে, ১৪তম মিনিটে ব্যবধান দিগুণ করেন অ্যান্টনিও গ্রিজম্যান।

১৫ মিনিটে আবার জালের দেখা পায় স্প্যানিশ দলটি, গোল করেন জুলিয়ান আলভারেজ। ২২ মিনিটে গোল করেন রবিন লে নরমান্ড। ৫৫ মিনিটে জোড়া পূর্ণ করেন আলভারেজ। ২৬ মিনিটে পেদ্রো পোরো এবং ৭৬ মিনিটে ডোমিনিক সোলাঙ্কে গোল করলে ব্যবধান কমে সফরকারীদের। অ্যাটলেটিকো ৫-২ গোলে জিতে যায়।  গ্যালাতাসারের মাঠে ১-০ গোলে হেরেছে লিভারপুল। সপ্তম মিনিটে মারিও লেমিনার গোলে জেতে দলটি। হেরে কিছুটা চাপে পড়ল অলরেড বাহিনী। ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছেন মারিও লেমিনা। লিভারপুলের ডাগআউটে এটা ছিল আর্না স্লটের শততম ম্যাচ, উত্থান-পতনের মৌসুমে উপলক্ষটা সুখকর হলো না তার। 
৫৩ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৫টি শট নেয় লিভারপুল। এর ছয়টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১৫ শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে গালাতাসারই। প্রতিপক্ষের মাঠে শুরুটা ভালো করে লিভারপুল। দ্বিতীয় মিনিটে প্রথম ভালো সুযোগ পায় তারা। একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারেননি ফ্লোহিয়ান ভিয়েৎস। পরের মিনিটে দমিনিক সোবোসলাইয়ের শট প্রতিহত হয়। শুরুর সুযোগ কাজে লাগাতে না পারা লিভারপুল পিছিয়ে পড়ে সপ্তম মিনিটে। কর্নার থেকে ভিক্তর ওসিমেনের হেডে বল পান লেমিনা। তার হেড খুঁজে নেয় জাল। পাঁচ মিনিট পর বিপজ্জনক জায়গা থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি ওসিমেন।

ষোড়শ মিনিটে খুব ভালো জায়গা থেকে গোলরক্ষক বরাবর শট নিয়ে দলকে হতাশ করেন ভিয়েৎস। তার শটে খুব একটা জোরও ছিল না। দুই মিনিট পর লিভারপুল ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতের শট বেরিয়ে যায় ক্রসবার ঘেঁষে। ২৪তম মিনিটে দাভিনসন সানচেসের হেড চমৎকার রিফ্লেক্সে ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি লিভারপুল গোলরক্ষক। ৪১তম মিনিটে ভিয়েৎসের হেড ঠেকান স্বাগতিক গোলরক্ষক। দ্বিতীয়ার্ধেও ইতিবাচক শুরু করে লিভারপুল। সুযোগও আসে ইংলিশ চ্যাম্পিয়নদের সামনে। ৪৬তম মিনিটে গোলরক্ষক বরাবর শট নেন সোবোসলাই, ১১ মিনিট পর তার প্রচেষ্টা যায় বার ঘেঁষে। জেমি ক্যারাঘারকে পেছনে ফেলা ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় লিভারপুলের হয়ে সর্বোচ্চ ৮১ ম্যাচের রেকর্ড গড়ার দিনে তেমন কিছু করতে পারেননি মোহাম্মাদ সালাহ।

প্যানেল হু

×