ছবি: জনকণ্ঠ
পবিত্র রমজান উপলক্ষ্যে বাংলাদেশ সরকারের জন্য প্রেরিত খেজুর মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা প্রশাসন বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করেছেন। সৌদি আরবের বাদশাহ্ প্রতিষ্ঠিত ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে উপহার হিসাবে পাওয়া এসব খেজুর উপজেলা পরিষদ চত্বরে আজ শুক্রবার সকালে কালকিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৩টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় ২৭ কার্টন এবং ডাসার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৭টি এতিমখানা ও মাদ্রাসায় ১৪ কার্টন বিতরণ করা হয়।
এদিকে কালকিনিতে বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোজাহিদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী তনু চন্দ্র কর, কম্পিউটার অপারেটর সৈয়দ শফিকুল ইসলাম ও অফিস সহায়ক মো. মিজানুর রহমান প্রমুখ। অপরদিকে ডাসারে বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোঃ হাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা জানান, বরাদ্দকৃত সব খেজুর তারা মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করেছেন।
এ.এইচ








