ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র আবারও ইনজুরির কারণে মাঠের বাইরে থাকছেন। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ব্রাজিল জার্সি হাতে নেইমার খেলেননি, আর প্রীতি ম্যাচের জন্য দলে ডাক পেলেও ফের মাংসপেশিতে চোট পাওয়ায় মাঠে নামতে পারছেন না।
ব্রাজিল আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে অংশ নেবে। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ২৬ মার্চ ফ্রান্স ও ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে। প্রাথমিক স্কোয়াডে নেইমারের নাম থাকলেও চোটের কারণে চূড়ান্ত দলে তার জায়গা সংকটে পড়তে পারে। এমনটা হলে বিশ্বের সর্বোচ্চ গোলদাতার জন্য বিশ্বকাপে খেলার স্বপ্নও ঝুঁকির মধ্যে পড়বে।
বুধবার (১১ মার্চ) মিরাসলের সঙ্গে ব্রাজিলের শীর্ষ লিগ সিরি’আয় ২-২ গোলে ড্র খেলার ম্যাচে নেইমার মাঠে খেলেননি। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি মাঠে বসে তার ফিটনেস দেখার চেষ্টা করেছিলেন। ১৬ মার্চ চূড়ান্ত দল ঘোষণা করার আগে আগামী ১৫ মার্চ করিন্থিয়ান্সের বিপক্ষে নেইমারের মাঠে ফেরা হলেও ওই ম্যাচেও আনচেলত্তি গ্যালারিতে থাকবেন, আর খেলোয়াড়ের ফিটনেস নিশ্চিত না হলে বিশ্বকাপ দলে তার জায়গা নিশ্চিত নয়।
এ.এইচ








