ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

গাইবান্ধায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা

প্রকাশিত: ১৫:৫১, ১১ মার্চ ২০২৬

গাইবান্ধায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপুকুর এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।

এম.কে

×