ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত

প্রকাশিত: ১৫:৪৮, ১১ মার্চ ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি যুদ্ধ চলাকালীন আহত হয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে। তবে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিশ্চিত করেছেন, আহত হলেও তিনি বর্তমানে নিরাপদ এবং সুস্থ আছেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান টেলিগ্রামে জানান, খামেনির আহত হওয়ার খবর পাওয়ার পর তিনি পরিচিত কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেন, যারা তাকে নিশ্চিত করেছেন—‘আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন’। যদিও রাষ্ট্রীয় টিভিতে খামেনির আঘাতের ধরন বা অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মোজতবা খামেনিকে গত রোববার ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট সুপ্রিম লিডার ভোটে তাকে সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেয়। ৫৬ বছর বয়সী খামেনি কখনও সরকারি দায়িত্ব পালন করেননি বা নির্বাচনে অংশ নেননি, তবে তার বাবা সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির সময় তিনি ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাবশালী ছিলেন এবং ইসলামিক বিপ্লবী গার্ডের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছিলেন।

এ.এইচ

×