ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলার ঘো

প্রকাশিত: ১৭:৫০, ১১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলার ঘো

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অর্থনৈতিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার ঘোষণা দিয়েছে ইরান। বুধবার (১০ মার্চ) দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, প্রয়োজনে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অর্থনৈতিক লক্ষ্যবস্তু, বিশেষ করে ব্যাংকিং খাতকে টার্গেট করতে পারে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া জানায়, শত্রুপক্ষের সাম্প্রতিক পদক্ষেপের কারণে এখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে।

বিবৃতিতে সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, সম্ভাব্য ঝুঁকি এড়াতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে অবস্থান না করতে।

এর আগে ইরানের গণমাধ্যম দাবি করে, রাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় রাজধানী তেহরানের একটি ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই হামলায় কয়েকজন ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন বলে জানা গেলেও এখন পর্যন্ত হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

এই ঘটনার পর মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

সূত্র: Al Arabiya

Mily

×