ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

আলমডাঙ্গায় ডাকাতি প্রস্তুতি মামলার দুই আসামি গ্রেফতার

জাফর জুয়েল, আলমডাঙ্গা চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৮:৪০, ১১ মার্চ ২০২৬

আলমডাঙ্গায় ডাকাতি প্রস্তুতি মামলার দুই আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) শীতল বিশ্বাস সংগীয় অফিসার ও ফোর্সসহ থানার এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে আলমডাঙ্গা থানাধীন সাদাব্রীজ মোড় এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ১!মোঃ খোরশেদ (৩০), পিতা মৃত আকমল হোসেন, মাতা মোছাঃ শেফালী খাতুন, গ্রাম আসাননগর এবং ২!মোঃ শরিফুল ইসলাম (২৬), পিতা মৃত আব্দুস সালাম, মাতা মোছাঃ আলেয়া খাতুন, গ্রাম কোর্টপাড়া, উভয় থানা আলমডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গা।

পুলিশ জানায়, তারা আলমডাঙ্গা থানাধীন রুয়াকুলি গ্রামের বদরগঞ্জ মাঠে মোঃ লোকমানের কাঁঠাল বাগানের সামনে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতির ঘটনায় জড়িত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানার মামলা নং-৩৪, তারিখ ২৮ আগস্ট ২০২৫, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড অনুযায়ী মামলা রয়েছে। গ্রেফতারের পর তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

রাজু

×