ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

দুই আসনের নির্বাচনে গণভোট নয়, জানাল নির্বাচন কমিশন

প্রকাশিত: ১৭:৩৬, ১১ মার্চ ২০২৬

দুই আসনের নির্বাচনে গণভোট নয়, জানাল নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে কোনো ধরনের গণভোট আয়োজন করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের ভোটগ্রহণের ক্ষেত্রে গণভোটের কোনো ব্যবস্থা রাখা হয়নি। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আট দিনের জন্য আনসার সদস্য মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দুই আসনে আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ করা হবে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ছিল ৫ মার্চ। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময়সীমা ছিল ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তির দিন ১১ মার্চ। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ মার্চ।

Mily

×