ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির বিষয়ে যা বললেন ডিজি

প্রকাশিত: ১৭:৫৮, ১১ মার্চ ২০২৬

এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির বিষয়ে যা বললেন ডিজি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের প্রায় ১ লাখ ৩০ হাজার আবেদন এখনও পেন্ডিং রয়েছে। এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, সব আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে।

বুধবার (১১ মার্চ) তিনি বাসসকে জানান, “আজ পর্যন্ত আমাদের সার্ভারে ১ লাখ ৩০ হাজার সংশোধন আবেদন আছে। তবে আমি যোগদানের পর থেকে ১২ লাখেরও বেশি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছি।”

তিনি আরও জানান, সংসদ নির্বাচনের কারণে সংশোধন কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত থাকায় পেন্ডিং আবেদন সংখ্যা বেড়ে গেছে। নির্বাচনের আগে পেন্ডিং আবেদন ছিল প্রায় ৭৫–৭৬ হাজার, যা কয়েক মাসে বৃদ্ধি পেয়ে বর্তমানে ১ লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে।

এ এস এম হুমায়ুন কবীর বলেন, “কাউকে সংশোধনের জন্য নির্বাচন কমিশনে আসার প্রয়োজন নেই। ধাপে ধাপে সকলের সংশোধন আবেদন নিষ্পত্তি করা হবে।”

Mily

×