ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

স্বরূপকাঠি ছাত্র সমিতির নেতৃত্বে তৌহিদুল ও জিসান

প্রকাশিত: ১৬:৩৬, ১১ মার্চ ২০২৬

স্বরূপকাঠি ছাত্র সমিতির নেতৃত্বে তৌহিদুল ও জিসান

ছবি: দৈনিক জনকন্ঠ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন ‘স্বরূপকাঠি ছাত্র সমিতি’-র ২০২৬-২৭ মেয়াদের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। একইসাথে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ তৌহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের শিক্ষার্থী মো. জিসান।

সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব হাফিজুর রহমানের উপস্থিতিতে এই নতুন নেতৃত্বের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ড. মিজান রহমান, বিসিএস কর্মকর্তা জাহিদ সোহেল এবং সংগঠনের সাবেক সভাপতি আজমল হোসেন। মো. আরমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন নেতৃত্বকে উষ্ণ অভিনন্দন জানানো হয়। উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অত্র উপজেলার শিক্ষার্থীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে।

নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মাদ তৌহিদুল ইসলামের বাড়ি নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নে; তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ষষ্ঠ সেমিস্টারে অধ্যয়নরত। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—সাংগঠনিক সম্পাদক রিয়াদ মাহমুদ (শিক্ষার্থী, ঢাকা কলেজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশাত সালসাবিল (শিক্ষার্থী, লেদার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট, ঢাবি) এবং দপ্তর সম্পাদক আনিসুর রহমান সানি (শিক্ষার্থী, সোশ্যাল ওয়েলফেয়ার ইন্সটিটিউট, ঢাবি)।

এফএ

×