ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ

শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ

প্রকাশিত: ১৭:০৪, ১১ মার্চ ২০২৬

ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ

ভালুকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে প্রায় তিন ঘণ্টা শেফার্ড গ্রুপ (জিন্স) লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন । 

শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস এবং বাৎসরিক ছুটির টাকা এখনো পরিশোধ করা হয়নি। ১০ মার্চের মধ্যে এসব পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এ কারণে ক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা মহাসড়কে নেমে আসেন। শ্রমিকদের দাবি, এর আগেও বকেয়া বেতনের দাবিতে তাদের আন্দোলন করতে হয়েছে।

কারখানার সুইং সেকশনের কর্মী লিপি আক্তার বলেন, সামনে ঈদ। আমাদের কেনাকাটার বিষয় আছে। কিন্তু এখনো বেতন, ঈদ বোনাস কিংবা ছুটির টাকা দেওয়া হয়নি। কবে দেওয়া হবে, সে বিষয়েও কেউ পরিষ্কার করে কিছু বলছে না।

অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা চরম ভোগ

রাজু

×