ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

বড় সুযোগ দেখছেন অধিনায়ক

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:০৯, ১০ মার্চ ২০২৬

বড় সুযোগ দেখছেন অধিনায়ক

অনুশীলনে প্রাণবন্ত টাইগারদের তরুপের তাস মুস্তাফিজুর রহমান

পাকিস্তান সিরিজ দিয়ে তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, ওয়ানডে খেলতে নামছে প্রায় পাঁচ মাস পর। গুরুত্বপূর্ণ বিষয়, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১০ নম্বরে। সরাসরি ২০২৭ বিশ্বকাপের টিকেট পেতে আগামী বছর ৩১ মার্চের মধ্যে সেরা আটে জায়গা করে নিতে হবে। চলতি বছরে মোট ২২টি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা। ক্রিকেটারদের জন্য বড় সুযোগ বলে মনে করছেন মেহেদি হাসান মিরাজ, ‘এ বছর ২২টা ওয়ানডে আছে। অবশ্যই এটা আমাদের জন্য একটা বড় সুযোগ প্রত্যেকটা প্লেয়ারের জন্য যে একটানা ওয়ানডে।

ব্যাটিং অর্ডার যেটা বললেন যে আমরা অবশ্যই টিমের যেটা সেরা কম্বিনেশন হয়, সেটাই আমরা চেষ্টা করছি এবং সেটাই আমরা করব। কারণ দিনশেষে আমাদের ফলাফলটা খুবই গুরুত্বপূর্ণ।’ মঙ্গলবার হোম অব ক্রিকেট মিরপুরে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে বলছিলেন ওয়ানডে অধিনায়ক। এক সময় যে ওয়ানডে ছিল গর্বের জায়গা, সেখানেই এখন তলানিতে। শঙ্কা আছে সরাসরি বিশ্বকাপে খেলা নিয়েও। 
অতীতের সুখস্মৃতি স্মরন করে সামনে তাকাতে চান মিরাজ,‘অবশ্যই আমাদের একটা লক্ষ্য আছে। যেহেতু সামনে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ এবং এটা শুরু করতে হবে আমাদের। আমরা বলেছি যে, আমাদের এখন থেকেই শুরুটা হয়েছে। আমরা অবশ্যই ওভাবে একটা পরিকল্পনা করছি। যেহেতু এর আগে ওয়ানডে ফরম্যাটটা আমাদের অনেক ভালো একটা ফরম্যাট ছিল এবং আমরা অনেক ফলাফলও পেয়েছি এবং আমাদের একটা ভালো একটা প্যাটার্ন ছিল ওয়ানডে ফরম্যাটে।’ বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মিরপুরে স্পিনবান্ধব উইকেটে জয় ২-১ ব্যবধানে। বাজে উইকেট নিয়ে ক্যারিবীয় অলরাউন্ডার আকিল হোসেন ব্যঙ্গ-বিদ্রƒপ করেছিলেন।

এই উইকেটে সাময়িক সুবিধা পেলেও বড় মঞ্চে গিয়ে বারবার হোঁচট খায় বাংলাদেশ। এ নিয়ে মিরাজের বক্তব্য,‘আমরা অবশ্যই ট্রু উইকেটে খেলব। আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা যেটা করেছি, প্রত্যেক দলই ঘরের মাঠের সুবিধা নেয়। আপনি যদি দেখেন যে বিশ্বের যেকোনো দল খেলুক না কেন, সবাই চেষ্টা করে ঘরের মাঠের সুবিধা নেওয়ার জন্য। আমরাও ঘরের মাঠের সুবিধা নেওয়ার চেষ্টা করেছি ও ওয়েস্ট ইন্ডিজ স্পিনে দুর্বল, সেটার জন্য আমরা চেষ্টা করেছি। এখন অবশ্যই চেষ্টা করব ট্রু উইকেটে খেলতে। ব্যাটাররা যেন আত্মবিশ্বাস পায় এবং অনেক রান করতে পারে, সেভাবেই আমরা চেষ্টা করব।’
বাংলাদেশের হয়ে সবশেষ আফিফ হোসেন ধ্রুব খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পাকিস্তান সিরিজ দিয়ে ১৫ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি। আর লিটন দাস সবশেষ ওয়ানডেতে খেলেছেন গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। এই সংস্করণে শেষ ছয় ইনিংসের মধ্যে চারটিতেই শূন্য রানে আউট হয়েছেন তিনি। বাজে ফর্মের কারণে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দলেও জায়গা পাননি। দুজনকেই ফেরানো হয়েছে এই সিরিজে,‘দেখুন সেরা একাদশে যারা খেলে, সবাইকে আপনি তরুণ বলতে পারবেন না। দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলে খেলছে। যার সামর্থ্য আছে, সেই বাংলাদেশ দলে খেলছে।’ দলের স্বার্থে ক্রিকেটারদের নিজের দায়িত্ববোধ নিয়ে সচেতন থাকতে হবে বলে মনে করেন মিরাজ।

প্যানেল হু

×