ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ম্যানসিটি মহারণ

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ২৩:১০, ১০ মার্চ ২০২৬

বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ম্যানসিটি মহারণ

হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামার আগে অনুশীলনে রিয়াল মাদ্রিদের তারকারা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বের রোমাঞ্চ শেষে এবার শেষ ষোলোর লড়াই। আবারও মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ প্রথম লেগের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। এই ম্যাচে সিটির বিপক্ষে সতীর্থদের সেরাটা চান ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড মনে করেছেন, চোটের জন্য অনেকের অনুপস্থিতির পরও ম্যানচেস্টার সিটির বিপক্ষে তাদের ভালো করা সম্ভব।
রেকর্ড ১৫ বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা স্পেনের ক্লাব সাধারণত কোনো ম্যাচে দুর্বল দল হিসেবে নামে না। কিন্তু এবার ম্যানচেস্টার সিটি যখন সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে যাচ্ছে, তখন পরিস্থিতি একটু ভিন্ন। মাদ্রিদের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম এবং রদ্রিগো ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে নাও পারেন। এ ছাড়া সাম্প্রতিক সময়ে দলটি খুব ভালো ফর্মেও নেই। তাই অনেকেই মনে করছেন, এই ম্যাচে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিই এগিয়ে থাকবে। এছাড়া সিটির তারকা স্ট্রাইকার আলিং হাল্যান্ড ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন। গত সপ্তাহে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপ ম্যাচে কোচ পেপ গার্দিওলা তাকে বিশ্রাম দিয়েছিলেন।
এর আগে লিগ পর্বে স্পেনের রাজধানীতে মাদ্রিদকে হারিয়েছিল সিটি। এরপর তারা আরও শক্তিশালী হয়েছে অ্যান্টোইন সেমেনিও এবং মার্ক গুয়েহি দলে যোগ দেওয়ায়। অন্যদিকে দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর সিটির মিডফিল্ডার রদ্রি এখন আবার ফিট হয়ে দলে ফিরতে প্রস্তুত। দুই দলের মধ্যে আগে মোট ১৫টি ম্যাচ হয়েছে। এর মধ্যে দুই দলই ৫টি করে ম্যাচ জিতেছে এবং ৫টি ম্যাচ ড্র হয়েছে। সামনে আরও দুটি ম্যাচ থাকায় এই লড়াই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা হওয়া ম্যাচগুলোর একটি হয়ে উঠতে যাচ্ছে। মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া সমর্থকদের দলকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সমর্থকরা পাশে থাকলে দল অনেক বেশি শক্তি পায়। তার একটি বড় সাফল্য হলো ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে আবার ভালো ফর্মে ফিরিয়ে আনা। সিটির বিপক্ষে জয়ের আশা অনেকটাই এখন তার ওপর নির্ভর করছে। লা লিগায় টানা দুই ম?্যাচে হারার পর সর্বশেষ সেল্টা ভিগোকে ২-১ গোলে হারায় রিয়াল। এই ম?্যাচের ভিনিসিয়াস বলেন, ‘এটা খুব কঠিন ম্যাচ ছিল। আমরা অনেক খেলোয়াড়কে পাইনি। তবে আমরা এখানে জিততে এসেছিলাম। কঠোর পরিশ্রম করেছি, আমরা কিছুটা ভুগেছি, তবে শেষ পর্যন্ত জিততে পেরেছি। যা (ম্যানসিসটি) ম্যাচের জন্য আত্মবিশ্বাসী হতে খুব গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ‘আমরা যুব দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। চোট ও নিষেধাজ্ঞার জন্য অনেক খেলোয়াড় না থাকায়, আমরা জানতাম এটা খুব কঠিন ম্যাচ হতে যাচ্ছে। আমাদের ভক্তদের এই উপহার দেওয়া ছাড়া ক্লাবের বার্ষিকী উদযাপনের আর কোনো ভালো উপায় ছিল না।’

প্যানেল হু

×