ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

টেকনাফে অপহরণকারীদের গুলিতে রাখাল গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ১৫:৫৬, ১১ মার্চ ২০২৬

টেকনাফে অপহরণকারীদের গুলিতে রাখাল গুলিবিদ্ধ

ছবি: সংগৃহীত।

টেকনাফে পাহাড়ি মানব পাচারকারী, অপহরণকারী ও সন্ত্রাসীদের গুলিতে ছৈয়দ আলম নামের এক রাখাল গুলিবিদ্ধ হয়েছে। 

বুধবার (১১ মার্চ) দুপুরে টেকনাফের বাহারছড়া বড়ডেইল এলাকার ছৈয়দ আলমকে পাহাড়ি অপহরণকারীরা ধরে নিয়ে যেতে চাইলে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাকে গুলি করে সন্ত্রাসীরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ স্বাস্থ‍্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে।

এসব বিষয় নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, আহত ছৈয়দ আলম গরু নিয়ে গহিন পাহাড়ে গিয়েছিল। সেখানে অপহরণকারী রোহিঙ্গা সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সে আহত হয়।

তিনি আরও জানান, আহত ছৈয়দ আলম এখন চিকিৎসাধীন। তবে তিনি আশঙ্কামুক্ত।

ওসি জানান, পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ অন্যান্য সংস্থার সহযোগিতায় যৌথ অভিযান অব্যাহত রেখেছে। পাহাড়ি সন্ত্রাসীদের ধরতে শিগগিরই একটি যৌথ অভিযানে নামবে পুলিশ।

এম.কে

×