ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

শিল্পী হিসেবে যদি মানুষের জন্য কিছু করতে পারি, সেটাই হবে আমার আসল সার্থকতা

প্রকাশিত: ১৬:০৩, ১১ মার্চ ২০২৬; আপডেট: ১৬:০৪, ১১ মার্চ ২০২৬

শিল্পী হিসেবে যদি মানুষের জন্য কিছু করতে পারি, সেটাই হবে আমার আসল সার্থকতা

বর্তমান সময়ে শোবিজ জগতের অনেক তারকা রাজনীতিতে সক্রিয়, ওপার বাংলার দেব থেকে শুরু করে কোয়েল পর্যন্ত নাম চলে এসেছে রাজনৈতিক ময়দানে। তবে টালিউডের প্রথম সারির শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত নিজেকে এই আঙিনার বাইরে রেখেছেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রাজনীতিতে নাম না দেওয়ার মূল কারণ হলো তিনি এই বিষয়টা বোঝেন না। নিজের ভাষ্য অনুযায়ী, “আমি রাজনৈতিক ব্যাপারটা কিছুই বুঝি না। এমনকি নিজের ব্যক্তিগত জীবন বা ইন্ডাস্ট্রির পলিটিক্সও আমি পুরোপুরি বুঝি না। যার সঙ্গে পরিচিত নই, সেখানে কাজ করতে চাই না।”

ঋতুপর্ণা স্পষ্ট করেছেন, তার আগ্রহ বরাবরই অভিনয় ও শিল্পী জীবনের উন্নয়নে। তিনি বলেন, “আমি একজন শিল্পী। আমার শৈল্পিক সত্তাকে সর্বপ্রথম প্রাধান্য দিতে চাই। শিল্পী হিসেবে মানুষের জন্য কিছু করতে পারাই আমার আসল সার্থকতা।”

×