অর্ষার গুণে মুগ্ধ নূর ইমরান
অভিনয়ে নিজের দক্ষতা প্রমাণ করে ২০২৩ সালের পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। তবে অভিনয়ের বাইরেও তার রয়েছে নানা সৃজনশীল প্রতিভা। ছবি তোলা, ছবি আঁকা ও সেলাইয়ের মতো কাজে নান্দনিক দক্ষতা দেখিয়েছেন তিনি। আর এসব প্রতিভাই মুগ্ধ করেছে তার স্বামী অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে।
ইমরানের ইচ্ছা, একদিন অর্ষা তার নিজের তোলা ছবিগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ ফটোগ্রাফি প্রদর্শনী আয়োজন করবেন। অর্ষার মতে, সম্প্রতি তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বীকৃতি পেলেও খুব শীঘ্রই ইমরানও বড় কোনো রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক সম্মাননা অর্জন করবেন।
এই দুই অভিনয়শিল্পীর পরিচয়, প্রেম এবং বিয়ের গল্প প্রথমবারের মতো উঠে আসবে মাছরাঙা টেলিভিশনের ঈদ আয়োজন রাঙা সকাল অনুষ্ঠানে।
রুম্মান রশীদ খান ও ইয়াসমিন লাবণ্যের সঞ্চালনায় অনুষ্ঠানটির বিশেষ পর্বটি প্রচারিত হবে আসন্ন ঈদের তৃতীয় দিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জোবায়ের ইকবাল।
মজার বিষয় হলো, এই দম্পতির ক্যারিয়ারের শুরুতেও রয়েছে এক কাকতালীয় মিল। ২০০৯ সালে রিয়েলিটি শো সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছিলেন নূর ইমরান।
প্যানেল হু








