ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ইত্যাদিতে তমা-হিমির নাচ

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৪, ১০ মার্চ ২০২৬

ইত্যাদিতে তমা-হিমির নাচ

ইত্যাদিতে তমা-হিমির নাচ

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি সব সময়ই নিত্যনতুন ভাবনা নিয়ে হাজির হয় দর্শকের মাঝে। বিশেষ করে ঈদ ইত্যাদির বর্ণাঢ্য আয়োজনের সঙ্গে একাত্ম হয়ে ওঠে মানুষের মন। লক্ষ কোটি মানুষ যেমন অপেক্ষা করে ঈদের জন্য, তেমনি অপেক্ষা করে ইত্যাদির জন্যও।
যে কারণে অনেক দর্শকই বলেন, ইত্যাদি না দেখলে যেন ঈদের আনন্দ পরিপূর্ণ হয়ে ওঠে না।
দিন যতই যাচ্ছে, ইত্যাদি যেন আরও বেশি সৃজনশীল, প্রাণবন্ত ও জনপ্রিয় হয়ে উঠেছে। আর এর কারণ ইত্যাদির প্রাণপুরুষ হানিফ সংকেত। যিনি একাধারে এই অনুষ্ঠানটির উপস্থাপক, পরিচালক, গ্রন্থক, চিন্তক ও পরিচালক।
ঈদের বিশেষ ইত্যাদির একটি অন্যতম আকর্ষণ বাদ্যযন্ত্রের মূর্ছনায় মনোমুগ্ধকর একটি নৃত্য।
আর ইত্যাদির নাচ মানেই বর্ণাঢ্য আয়োজন, বাড়তি আকর্ষণ এবং ভিন্নমাত্রা। প্রতিবারই চেষ্টা করা হয় নাচের মিউজিক, বিষয়, চিত্রায়ণে বৈচিত্র্য আনতে।

প্যানেল হু

×