সাবিনা ইয়াসমিন
শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইতে প্রচার শুরু হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী লোক সংগীতের আসর আই ফোক ফিভার। এ আয়োজনে সাবিনা ইয়াসমিনকে এবারই প্রথম একসঙ্গে পাঁচটি পল্লীগীতি গাইতে দেখা যাবে।
এই আয়োজন প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, সিনেমাতে এর আগে আমি পল্লীগীতি, ফোক গান গেয়েছি। তবে কোনো অনুষ্ঠানে বিশেষত জাহাঙ্গীর সাঈদের পরিচালনায় আই ফোক ফিভারে এবারই প্রথম এত পল্লীগীতি একসঙ্গে গাওয়া। খুবই ভালো লেগেছে এমন চমৎকার আয়োজনে একসঙ্গে এতগুলো পল্লীগীতি গাইবার সুযোগ পেয়ে। আমি প্রথমইে এ জন্য ধন্যবাদ দিতে চাই জাহাঙ্গীর সাঈদকে। কারণ, জাহাঙ্গীরই আমাকে প্রথম এমন পরিকল্পনার কথা প্রথম বলেছিল। আমাকে বলার পর আমিও সম্মতি জানিয়ে তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করি। অবশ্যই ধন্যবাদ চ্যানেল আইকে।
বিশেষ ধন্যবাদ সকল মিউজিয়ানদের খুব সুন্দরভাবে প্রত্যেকটি গানে তাদের বাদ্যযন্ত্র বাজিয়ে গানগুলোকে প্রাণবন্ত করে তোলার জন্য। আশা করছি প্রত্যেকটি গানই শ্রোতা দর্শকের ভালো লাগবে।
জাহাঙ্গীর সাঈদ বলেন, সিনিয়র জুনিয়র সকল শিল্পীর প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ভীষণ আন্তরিকতা নিয়ে এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। অনুষ্ঠানটি প্রচারের সময় এখনো চূড়ান্ত হয়নি। অ্যাডিটিং শেষে ফরিদুর রেজা সাগর ভাই সিদ্ধান্ত জানালেই প্রচার শুরু হবে চ্যানেল আই ও চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে।
সাবিনা ইয়াসমিন গেয়েছেন ‘এই যে দুনিয়া কীসেরও লাগিয়া’, ‘মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়ারে’, ‘ও মুই না শোন না শোন তোর বৈদেশিয়া’,‘ আমি কেমন করে পত্র লিখিরে’ ও ‘সোনারও বরণী কন্যা সাজে যেন মেঘ কালো সাজিল রে’ গানগুলো।
উল্লেখ্য, এই আয়োজনের প্যানেল পরিচালনায় আছেন ইফতেখার মুনিম হাসান। মোট ২৩টি পর্ব প্রচার হবে।
প্রথমবারের মতো এমন আয়োজনে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, সুরকার জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন’সহ রফিকুল আলম, খুরশিদ আলম, কনকচাঁপা, ফেরদৌস আরা, নকুল কুমার বিশ^াস, সালমা, লিজা, লুইফা, সাগর দেওয়ান, আলেয়া বয়াতি, আক্কাস দেওয়ান, কাজল দেওয়ান, মুক্তা সরকার, আশিক’সহ আরও অনেকে।
এই আয়োজনে বারোজন যন্ত্রীশিল্পী তাদের বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে প্রতিটি গানকে করে তুলেছেন প্রাণবন্ত। যন্ত্রীশিল্পীরা হলেন- তবলায় চন্দন দত্ত, গিটারে মনোয়োর হোসেন টুটুল, প্যাড-এ আলমগীর হোসেন, বেহালায় মেহেদী, কী বোর্ডে অন্তর, বাঁশিতে কামরুল, সেক্সোফোনে পাভেল, পারকেশনে জিকো, ঢোলে নয়ন-মুস্তাফিজ, হারমোনিয়ামে রুবেল, মে-োলিন ও সাজে আনন্দ।
প্যানেল হু








