ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের গল্প নয়, নির্মাণের সময় তাঁকে চিনতামই না:

প্রকাশিত: ১৪:৫৩, ১৭ জুলাই ২০২৬

‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের গল্প নয়, নির্মাণের সময় তাঁকে চিনতামই না:

‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের গল্প নয়, নির্মাণের সময় তাঁকে চিনতামই না: আমির খান

‘থ্রি ইডিয়টস’ সিনেমাটি মোটেই সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের জীবনের কাহিনি নয় বলে দাবি করেছেন বলিউড অভিনেতা আমির খান। তাঁর ভাষ্য, ছবিটি নির্মাণের সময় পরিচালক রাজকুমার হিরানি, চিত্রনাট্যকার অভিজিৎ জোশী কিংবা তিনি নিজে—কেউই সোনম ওয়াংচুককে চিনতেন না।
বর্তমানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থার সংস্কারসহ একাধিক দাবিতে সোনম ওয়াংচুক যন্তর মন্তরে অনশন চালিয়ে যাচ্ছেন। তাঁর আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলিউডসহ দেশের বিভিন্ন অঙ্গনের শিল্পীরা পাশে দাঁড়িয়েছেন। ‘থ্রি ইডিয়টস’-এ ‘চতুর’ চরিত্রে অভিনয় করা ওমি বৈদ্য ভিডিওবার্তায় সোনমের প্রতি সমর্থন জানিয়েছেন। অভিনেতা অতুল কুলকার্নিও একদিনের প্রতীকী অনশন পালন করেছেন।
ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে আমির খান বলেন, “এটি একটি ভুল ধারণা। কয়েকদিন আগে ওমি বৈদ্যের একটি ভিডিও দেখেছি। কিন্তু ছবিটি তৈরির সময় পরিচালক রাজকুমার হিরানি বা লেখক অভিজিৎ জোশী—কেউই সোনম ওয়াংচুক সম্পর্কে জানতেন না।”
তবে আমির বলেন, ‘থ্রি ইডিয়টস’-এর সঙ্গে সোনমের সরাসরি সম্পর্ক থাকুক বা না থাকুক, তাঁর কাজের প্রতি সম্মান জানানো উচিত। তিনি আশা প্রকাশ করেন, সোনম দ্রুত অনশন প্রত্যাহার করবেন।
এদিকে আমিরের এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, সোনম ওয়াংচুক অতীতে বলেছিলেন, ‘থ্রি ইডিয়টস’-এর ‘র‌্যাঞ্চো’ চরিত্রটি তাঁর জীবন থেকে আংশিকভাবে অনুপ্রাণিত। যদিও ছবির গল্পের সঙ্গে তাঁর জীবনের সরাসরি মিল নেই। এ কারণে অনেকেই তাঁকে ‘বাস্তবের র‌্যাঞ্চো’ হিসেবে চেনেন।
সোনম ওয়াংচুকের অনশনকে সমর্থন জানিয়ে পরিচালক অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী অপর্ণা সেন, অভিনেতা ঋদ্ধি সেন, স্বরা ভাস্কর, সোনাক্ষী সিনহা, শাবানা আজমি ও জিনাত আমনসহ অনেকেই উদ্বেগ ও সংহতি প্রকাশ করেছেন। তবে আমির খানের সাম্প্রতিক মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

×