সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে তাকে এক তরুণীর সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।
ভিডিওতে থাকা তরুণীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগে একই ধরনের আরও কয়েকটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে এক তরুণীর সঙ্গে তাকে দেখা যায়। সে সময় নজরুল ইসলাম ও তার পরিবার দাবি করেছিলেন, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী।
এ ঘটনার প্রেক্ষিতে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে তাকে বহিষ্কার করা হয়।
সাম্প্রতিক ভাইরাল হওয়া নতুন ভিডিওতে দেখা যায়, গাজী নজরুল ইসলাম প্রথমে একটি হোটেলে প্রবেশ করে কাউন্টারে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণ পর ওই তরুণী সেখানে এসে তার পাশে দাঁড়ান। পরে কাউন্টারের ব্যক্তির ইশারায় তারা দুজন হোটেলের কক্ষের দিকে এগিয়ে যান।
সিসিটিভি ফুটেজে কক্ষের বাইরে তাদের কিছু ব্যক্তিগত মুহূর্তের দৃশ্যও ধরা পড়েছে বলে জানা গেছে। তবে নতুন ভিডিওতে থাকা তরুণী তার কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়ম কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।








