ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ

প্রকাশিত: ০০:৩৬, ২৬ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ

বিশেষ প্রতিনিধি:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পদত্যাগপত্র স্পিকারের কাছে হস্তান্তর করেন। পরে স্পিকার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র গ্রহণ করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “মাননীয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বিকেল ৫টা ১ মিনিটে আমার কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেছেন। জাতীয় সংসদের স্পিকার হিসেবে আমি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছি।”
তিনি জানান, পদত্যাগপত্রে রাষ্ট্রপতি তার গুরুতর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। অসুস্থতার কারণে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
স্পিকার আরও বলেন, “তিনি বর্তমানে অসুস্থ। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।”
বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সেই বিধান অনুসারেই হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

×