বাংলাদেশের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এ বিষয়ে আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথকক্ষ (পূর্ব ব্লক, লেভেল-১)-এ আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
এদিকে, বর্তমান সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি রাষ্ট্রপতি পদে তাদের মনোনয়ন দেবে বলে জানা গেছে।








