ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

শাহজালালে ১৬ কেজি সোনার চালান জব্দ 

প্রকাশিত: ১৬:১৮, ১৯ জুলাই ২০২৬

শাহজালালে ১৬ কেজি সোনার চালান জব্দ 

শাহজালালে ১৬ কেজি সোনার চালান জব্দ 
বিশেষ প্রতিনিধি 

হজরত শাহজালাল আনতজাতিক বিমানন্দরের কার্গো হাউজ থেকে ১৬ কেজি সোনা  উদ্বার করা হয়ৈছে। আজ রবিবার সকালে গোপন সূত্রের মাধ্যমে  এ সোনা জব্দ করে ডিজিএফ আই। তাদের একটি দল আগাম তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত কার্টন থেকে এগুলো আটক করে। ধারণা করা হচেছ -এগুলো খালাসের অপেক্ষায় ছিল। কিন্তু গোয়েন্দাদের নজরদারি থাকায় চোরাচালানীরা সুবিধা করতে পারেনি। সকালে গোয়েন্দারা সেখানে হাজির হয়ে ওই কার্টন কাষ্টমস কর্তাদের সামনে নিয়ে স্কান করলে সোনা চিহ্নিত করা হয়। এসময় কাষট্ম জানায় , কার্টুনটি সেখানেই পড়েছিল। কেউ খালাস করতে আসেনি। তাই ধারণা করা হচেছ-এগুলো ফ্লাইট থেকে নামিয়ে আমদানি কার্গোতে রাখা হয়। কিন্তুু তারা সুবিধা করতে পাারেনি। জব্দকৃত সোনার দাম আনুমানিক কমপক্ষ ২৫ কোটি টাকা। কাউকে আটক করা যায়নি। 

×