ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

তারাগঞ্জে খেলতে গিয়ে তিস্তা ক্যানেলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, তারাগঞ্জ, রংপুর

প্রকাশিত: ২১:০৭, ১২ মার্চ ২০২৬

তারাগঞ্জে খেলতে গিয়ে তিস্তা ক্যানেলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি: জনকণ্ঠ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ক্যানেলের পানিতে ডুবে আব্দুস  সোবহান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার দৌলতপুর এলাকায় তিস্তা সেচ ক্যানেলে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সোবহান উপজেলার কুর্শা ইউনিয়নের দৌলতপুর এলাকার মোঃ জাহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে ওই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজার পর বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতপুর থানাপাড়া এলাকার তিস্তা সেচ ক্যানেলের পানিতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আব্দুস সোবহানের বলে শনাক্ত করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ক্যানেল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ওই শিশু নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।

শহীদ

×