ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের ভাষণকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিরোধী দল জামায়াত ও ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা ওয়াক আউট করেছেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দীন হল ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম নাহিদকে সরাসরি উদ্দেশ্য করে অভিযোগ তুলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ২০২৪ সালে নতুন অন্তর্বর্তী সরকার গঠনের সময় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন, সেই সময় নাহিদ কেন প্রতিবাদ করেননি। হামিম ফেসবুক পোস্টে লিখেছেন, “সেই সময়ে কি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি হয়নি?”
তিনি আরও উল্লেখ করেছেন, বরং আজ সংসদের প্রথম অধিবেশনে ওয়াক আউট করে নাহিদ ও তার দলের নেতারা জুলাইয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যকে নস্যাৎ করেছেন।
ওয়াক আউটের সময় ১১-দলীয় নির্বাচনী জোটের এমপিরা দাঁড়িয়ে প্ল্যাকার্ড দেখিয়ে প্রতিবাদ করেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শান্ত করার চেষ্টা করেন।
জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দলগুলো আগেই সংসদে রাষ্ট্রপতির ভাষণ প্রদানের বিষয়ে আপত্তি জানিয়েছিল। এই ঘটনার মধ্যেই সংসদে উত্তেজনা বিরাজ করেছে।
Mily








