ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা

প্রকাশিত: ২০:৪৯, ৬ মার্চ ২০২৬

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
টেকনিক্যাল পদ
১. পদের নাম: ড্রাফটসম্যান। পদ সংখ্যা: ১টি  (আইপিই বিভাগ)। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/-। গ্রেড: ১১তম। শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা/কারিগরি যোগ্যতা ও অভিজ্ঞতা।
২. পদের নাম: সিএনসি মিলিং মেশিন অপারেটর কাম মডেল মেকার/ডিজাইনার। পদ সংখ্যা: ১টি (নৌযান ও নৌযন্ত্র কৌশল)। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/-। গ্রেড: ১১তম। যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা আবশ্যক।
৩. পদের নাম: ইন্সট্রুমেন্ট টেকনিশিয়ান। পদ সংখ্যা: ২টি (ডিএইআরএস অফিসের অধীন অটোমোবাইল শপ, কেন্দ্রীয় ইন্সট্রুমেন্ট ওয়ার্কশপ)। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/-। গ্রেড: ১১তম। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: টেকনিক্যাল বিষয়ে ডিপ্লোমা/সমমান ও অভিজ্ঞতা।
৪. পদের নাম: ফার্মাসিস্ট। পদ সংখ্যা: ১টি (মেডিকেল সেন্টার)। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/-। গ্রেড: ১১তম। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা/ডিগ্রি ও রেজিস্ট্রেশন সনদ।
৫. পদের নাম: ক্রাফট ইন্সট্রাক্টর। পদ সংখ্যা: ২টি (ডিএইআরএস অফিসের অধীন অটোমোবাইল শপ, শীট মেটাল শপ)। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-। গ্রেড: ১৩তম। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা/কারিগরি প্রশিক্ষণ।
৬. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর। পদ সংখ্যা: ২টি (ছাত্রকল্যাণ পরিদপ্তর, ডিসিই)। যোগ্যতা: কম্পিউটার দক্ষতা ও টাইপিং গতি। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-। গ্রেড: ১৩তম।
৭. পদের নাম: ল্যাব ইন্সট্রাক্টর কাম-স্টোর কিপার। পদ সংখ্যা: ১টি (পদার্থবিজ্ঞান বিভাগ)। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা/অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-। গ্রেড: ১৩তম।
৮. পদের নাম: ড্রাইভার (ভারী)। পদ সংখ্যা: ৩টি (ডিএইআরএস অফিসের অধীন অটোমোবাইল শপ)। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/-। গ্রেড: ১৫তম। যোগ্যতা: বৈধ ড্রাইভিং লাইসেন্স ও অভিজ্ঞতা।
৯. পদের নাম: ড্রাইভার (হালকা)। পদ সংখ্যা: ১টি (ডিএইআরএস অফিসের অধীন অটোমোবাইল শপ)। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। যোগ্যতা: বৈধ লাইসেন্সসহ অভিজ্ঞতা।
১০. পদের নাম: ইলেকট্রিশিয়ান। পদ সংখ্যা: ১টি (প্রধান প্রকৌশলীর কার্যালয়)। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ইলেকট্রিক্যাল ট্রেডে প্রশিক্ষণ/অভিজ্ঞতা।
১১. পদের নাম: বাবুর্চি। পদ সংখ্যা: ১টি (আহসান উল্লাহ হল)। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। যোগ্যতা: রান্নায় অভিজ্ঞতা।
১২. পদের নাম: ল্যাব এটেনডেন্ট। পদ সংখ্যা: ৫টি (আইপিই বিভাগ, পুরকৌশল বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, আই.আই.সি.টি)। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/-। গ্রেড: ১৭তম। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/সমমান পাশ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা।
১৩. পদের নাম: শপ এটেনডেন্ট। পদ সংখ্যা: ৪টি (ডিএইআরএস অফিসের অধীন শীট মেটাল শপ, ওয়েল্ডিং শপ, ফাউন্ড্রি শপ, অটোমোবাইল শপ)। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/-। গ্রেড: ১৭তম। যোগ্যতা: কারিগরি কাজে দক্ষতা।
১৪. পদের নাম: লিফটম্যান। পদ সংখ্যা: ১টি (প্রধান প্রকৌশলীর কার্যালয়)। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/-। গ্রেড: ১৭তম। যোগ্যতা: লিফট পরিচালনায় অভিজ্ঞতা।
১৫. পদের নাম: লিফট অপারেটর। পদ সংখ্যা: ৪টি (স্বাধীনতা হল)। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/-। গ্রেড: ১৭তম। যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে দক্ষতা।
১৬. পদের নাম: সহকারী ইলেকট্রিশিয়ান। পদ সংখ্যা: ১টি (প্রধান প্রকৌশলীর কার্যালয়)। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/-। গ্রেড: ১৭তম। যোগ্যতা: ইলেকট্রিক্যাল ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত।
১৭. পদের নাম: হোয়াইট ওয়াশ মিস্ত্রি। পদ সংখ্যা: ১টি (প্রধান প্রকৌশলীর কার্যালয়)। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/-। গ্রেড: ১৭তম। যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা।
১৮. পদের নাম: ফটোকপি অপারেটর। পদ সংখ্যা: ১টি (রেজিস্ট্রার অফিস)। বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০/-। গ্রেড: ১৮তম। যোগ্যতা: ফটোকপি মেশিন পরিচালনায় দক্ষতা।
১৯. পদের নাম: লাইব্রেরি এটেনডেন্ট। পদ সংখ্যা: ১টি (কেন্দ্রীয় লাইব্রেরি)। বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/-। গ্রেড: ১৯তম। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান।
২০. পদের নাম: সহকারী টেলিফোন লাইনম্যান। পদ সংখ্যা: ১টি (প্রধান প্রকৌশলীর কার্যালয়)। বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/-। গ্রেড: ১৯তম। যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা।
২১. পদের নাম: সহকারী হোয়াইট ওয়াশ মিস্ত্রি। পদ সংখ্যা: ১টি (প্রধান প্রকৌশলীর কার্যালয়)। বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/-। গ্রেড: ১৯তম। যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা।
২২. পদের নাম: ভেহিক্যাল হেল্পার। পদ সংখ্যা: ১টি (ডিএইআরএস অফিসের অধীন অটোমোবাইল শপ)। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম। যোগ্যতা: শারীরিকভাবে সক্ষম ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা।
নন-টেকনিক্যাল পদ
১. পদের নাম: হিসাবরক্ষক। পদ সংখ্যা: ১টি (কম্পট্রোলার অফিস)। বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০/-। গ্রেড: ১২তম।
২. পদের নাম: হিসাব সহকারী। পদ সংখ্যা: ১টি (কম্পট্রোলার অফিস)। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম।
৩. পদের নাম: এলডিএ কাম-কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা: ৩টি (কম্পট্রোলার অফিস-১টি, রেজিস্ট্রার অফিস-২টি)। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম।
৪. পদের নাম: হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা: ২টি (যন্ত্রকৌশল বিভাগ, আইপিই বিভাগ)। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম।
৫. পদের নাম: সুপার ভাইজার। পদ সংখ্যা: ১টি (প্রধান প্রকৌশলীর কার্যালয়)। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম।
৬. পদের নাম: এমএলএসএস। পদ সংখ্যা: ৯টি (সাবেকুন নাহার সনি হল-১টি, শহীদ স্মৃতি হল-৩টি, তিতুমীর হল-১টি, কম্পট্রোলার অফিস-২টি, প্রধান প্রকৌশলীর কার্যালয়-১টি, মেডিক্যাল সেন্টার-১টি)। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম।
৭. পদের নাম: অ্যাটেনডেন্ট। পদ সংখ্যা: ১টি (উপাচার্য অফিস)। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম।
৮. পদের নাম: গার্ড। পদ সংখ্যা: ৮টি (ড. এমএ রশীদ হল-১টি, রেজিস্ট্রার অফিস অধীন এস্টেট, লিগ্যাল এন্ড সিকিউরিটি উইং-৭টি)। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম।
৯. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী। পদ সংখ্যা: ৫টি (শহীদ স্মৃতি হল-২টি, সাবেকুন নাহার সনি হল-১টি, স্বাধীনতা হল-২টি)। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম।
বিস্তারিত: https://regoffice.buet.ac.bd/
আবেদনের শেষ তারিখ: ১৬ মার্চ ২০২৬।

প্যানেল / জোবায়ের

×