ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ

প্রকাশিত: ১২:২৯, ৫ মার্চ ২০২৬

অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ

প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান vivo-এর বাংলাদেশ শাখা vivo Bangladesh নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আইটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সিকিউটিভ পদে একজন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৩ মার্চ ২০২৬ থেকে এবং আবেদন করা যাবে ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও পাবেন।

এই পদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিএসসি ডিগ্রি থাকতে হবে। মোবাইল শিল্পখাতে কাজের বিষয়ে ধারণা বা দক্ষতা থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে। সাধারণত এক থেকে দুই বছরের অভিজ্ঞতা চাওয়া হলেও অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

এটি একটি পূর্ণকালীন অফিসভিত্তিক চাকরি এবং কর্মস্থল হবে ঢাকার গুলশান–১ এলাকায়। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক প্রায় ২৫ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি বছরে দুটি উৎসব বোনাস, উপস্থিতি বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও থাকবে।

আগ্রহীরা অনলাইনের মাধ্যমে বিস্তারিত তথ্য দেখে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ করা হবে আগামী ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত।

এ.এইচ

×