মিরপুরে নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
টি২০ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেলেও বাংলাদেশকে ছাড়াই হয়েছে বিশ্বকাপ। তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বারবার একই কথা বলেছিলেন, যা পুরোপুরি সরকারের সিদ্ধান্ত। এবার কি কারণে বাংলাদেশ আইসিসির ইভেন্টে খেলার সুযোগ পেল না, সেটার তদন্ত করা হবে বলে জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে দেশের ক্রিকেটে অস্থিরতার নতুন মেঘ দেখা দিয়েছে।
বিসিবি আশঙ্কা প্রকাশ করছে, এই পদক্ষেপকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ‘সরকারি হস্তক্ষেপ’ হিসেবে গণ্য করতে পারে, ফলে আইসিসি থেকে বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বাংলাদেশ। গত ১১ মার্চ এনএসসির নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত গেজেটে জানানো হয়, গত বছর অক্টোবরে বিসিবি নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্তে প্রাপ্য অভিযোগসমূহ নিরপেক্ষভাবে পর্যালোচনা ও তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।
‘আমরা কেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে গেলাম না, এই বিষয়গুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে ইনশা আল্লাহ পদক্ষেপ নেওয়া হবে। কিছুদিন আগে দেখেছি যে বিশ্বকাপ হয়েছে, কিন্তু আমাদের ক্রীড়া কূটনীতির অভাবে, সেই বিশ্বকাপটি খেলতে যেতে পারিনি। কিন্তু কেন এটি হয়েছে, সেটিও আসলে তদন্ত করে দেখার বিষয় রয়েছে।’ মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বলেন আমিনুল। মুস্তাফিজুর রহমানকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর থেকেই ঘটনার সূত্রপাত। ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে অনেক অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কিন্তু আইসিসি ও স্বাগতিক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোনোভাবেই রাজি হয়নি। আমিনুল হক আরও বলেন,‘পরবর্তীতে যে কেন আমরা বিশ্বকাপ খেলতে গেলাম না, কেন আমাদের কোথায় সমস্যা ছিল বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব ছিল, সেই বিষয়গুলো আমরা তদন্ত কমিটির মাধ্যমে পরবর্তীতে আসলে আমি এগুলো প্রতিবেদন আকারে ক্রিকেট বোর্ড এবং যাঁরা এটার সঙ্গে জড়িত ছিলেন তাঁদের কাছে থেকে আমি অবশ্যই চাইব।’ এরই মধ্যে আমাদের কোয়াবের মিঠুনের নেতৃত্বে একটি ক্রিকেটের টিম আমার কাছে এসেছিল। আমি তাঁদের সঙ্গে কথা বলেছি। তাঁদের কথাগুলো শুনেছি। এই বিষয়গুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে ইনশা আল্লাহ পদক্ষেপ নেব।’
এদিকে বিসিবিরি নির্বাচনে অনিয়ম তদন্তে এনএসসি যে কমিটি করেছে, সেটি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,‘এই কমিটি গঠন করায় বাংলাদেশ ক্রিকেটের স্বাভাবিক গতি ব্যাহত হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান বোর্ড যথাযথভাবে নির্বাচিত এবং সম্পূর্ণরূপে কার্যকর সংস্থা, যা এটির গঠনতন্ত্র এবং প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামো অনুযায়ী কাজ করছে। উপরে উল্লিখিত গেজেট জারি করায় উল্লেখযোগ্য উদ্বেগের সৃষ্টি হয়েছে, কারণ এটি বিসিবির নির্বাচিত প্রশাসনের স্থিতিশীলতা, স্বাধীনতা এবং ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা তৈরি করতে পারে।’
আরও উল্লেখ করা হয়েছে,‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেটের বৈশ্বিক শাসন কাঠামোর মধ্যে কাজ করে এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্য। আইসিসির সিনিয়র প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বিষয়টি অনানুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে আভাস মিলেছে যে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত ক্রিকেট বোর্ডের ওপর হস্তক্ষেপ হিসাবে গণ্য হতে পারে, এমন কোনো উদ্যোগ আন্তর্জাতিক ক্রিকেট কাঠামোর মধ্যে শাসন প্রক্রিয়াগত উদ্বেগ তৈরি করতে পারে।’
প্যানেল হু








