ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

ঈদে স্বাদ বদল

তাজলিনা মারইয়াম সেতু

প্রকাশিত: ২১:৫৭, ১৭ মার্চ ২০২৬

ঈদে স্বাদ বদল

খাবারের রেসিপি

ঈদ মানেই লোভনীয় সব খাবারের পসরা। বিশেষ দিনে সবাই একটু ভিন্নধর্মী খাবারের আয়োজন করতেই পছন্দ করেন। তেমনি কিছু খাবারের রেসিপি দিয়েছেন- তাজলিনা মারইয়াম সেতু

কাচ্চি বিরিয়ানি
যা লাগবে: খাসির মাংস- ২ কেজি, বাসমতি চাল- ১ কেজি, আদা বাটা- ২ টেবিল চামচ, রসুন বাটা- ২ টেবিল চামচ, সাদা গোল মরিচের গুঁড়া- ১ চা চামচ, এলাচ গুঁড়া- ১ চা চামচ, লবঙ্গ গুঁড়া- ১ চা চামচ, দারুচিনি গুঁড়া- ১ চা চামচ, তেজপাতা- ২টি, জয়ফল গুঁড়া- হাফ চা চামচ, জয়ত্রী গুঁড়া- হাফ চা চামচ, মরিচের গুঁড়া- ১ চা চামচ, ঘি- ৩ টেবিল চামচ, দুধ- আধা কাপ, টক দই- ১ কাপ, জাফরান- ১ চিমটি, শাহি জিরা- হাফ চা চামচ, কাবাব চিনি- ১ চা চামচ, কাঠবাদামের গুঁড়া- ১ টেবিল চামচ, কেওড়া জল- ১ টেবিল চামচ, আলু বোখারা- ৫টি, আলু- ৪/৫ টুকরা, তেল- ১ কাপ, কাঁচা মরিচ- ৫টা, বেরেস্তা- ১ কাপ, লবণ- স্বাদমতো, ডো করার জন্য আটা।
যেভাবে করবেন: খাসির মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার মাংসে একে একে আদা, রসুন, গোল মরিচের গুঁড়া, এলাচ, লবঙ্গ, দারুচিনি, কাঠ বাদামের গুঁড়া, কাবাব চিনি, শাহি জিরা, জয়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া, মরিচের গুঁড়া, তেল দিয়ে দিন। তারপর টকদই এবং লবণ দিয়ে সব একসাথে ভালোভাবে মাখিয়ে ৩ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন। আলু সামান্য হলুদ ও লবণ দিয়ে হালকা ভেজে নিতে হবে। বাসমতি চাল পানি দিয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। অন্য একটি পাত্রে বিরিয়ানির ভাত তৈরি করতে পরিমাণ মতো পানি দিয়ে এতে তেজপাতা, দারুচিনি এবং লবণ দিয়ে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক এলে তাতে চাল দিয়ে দিতে হবে।

চালগুলো দুই থেকে তিনবার বলক এলে নামিয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার মেরিনেট করে রাখা মাংসে পেঁয়াজ বেরেস্তা, আলু দিয়ে দিন। মাংসের পাত্রে আধা সেদ্ধ গরম ভাত ছড়িয়ে দিন। এর উপর একে একে ঘি, কেওড়া জল, তরল দুধ, কাঁচা মরিচ, আলু বোখারা ও জাফরান দিয়ে ঢেকে দিন। এবার আটার ডো দিয়ে পাত্রের চারদিক আটকে দিন যেন ভাপ বের হতে না পারে। উচ্চ তাপে দশ মিনিট রান্না করতে হবে। পাতিলের নিচে তাওয়া দিয়ে মৃদু আঁচে ১ ঘণ্টা রান্না করুন। ব্যস হয়ে গেল মজাদার কাচ্চি বিরিয়ানি।

প্যানেল হু

×