বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি বাঙলা কলেজ শাখা কমিটির ২০২৬ সেশনের জন্য সভাপতি ও সেক্রেটারি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাইফুর রহমান সাকিব এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগের আরিফ বিল্লাহ।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি হাফেজ আবু তাহেরের উপস্থিতিতে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে তিনি সর্বাধিক ভোটপ্রাপ্ত সাইফুর রহমান সাকিবকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং শপথবাক্য পাঠ করান।
নবনির্বাচিত সভাপতি সাইফুর রহমান সাকিব সকলের পরামর্শ ও মতামতের ভিত্তিতে আরিফ বিল্লাহকে সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।
নবনির্বাচিত সভাপতির সভাপতি সাইফুর রহমান সাকিব বলেন, ক্যাম্পাসে নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শিক চর্চাকে জোরদার করতে আমরা একযোগে কাজ করবো। সকল মত ও পথের শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে একটি সুশৃঙ্খল, শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই হবে আমাদের অঙ্গীকার।
তিনি আরও বলেন, সরকারি বাঙলা কলেজ শাখাকে সংগঠনিকভাবে আরও শক্তিশালী ও কার্যকর করতে আমরা পরিকল্পিত কর্মসূচি হাতে নেবো। শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও একাডেমিক পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখাই হবে আমাদের লক্ষ্য।
নবমনোনীত সেক্রেটারি আরিফ বিল্লাহ বলেন, আমার ওপর যে আমানত অর্পণ করা হয়েছে, তা যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। ক্যাম্পাসে ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা ও দ্বীনি চেতনা জাগ্রত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের একাডেমিক সমস্যা, হল ও ক্যাম্পাস সংশ্লিষ্ট যেকোনো সংকটে আমরা তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবো। শিক্ষা, চরিত্র ও নৈতিকতার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষার্থী সমাজ গড়ে তোলাই হবে আমাদের অঙ্গীকার।
পরিশেষে নবনির্বাচিত সভাপতির দোয়া ও মুনাজাতের মাধ্যমে সেটআপ প্রোগ্রামের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা নতুন নেতৃত্বের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আগামীর পথচলায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
নতুন নেতৃত্বের মাধ্যমে সরকারি বাঙলা কলেজ শাখায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
রাজু








