ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

ভর্তি পরীক্ষা ফেরায় আবারও কোচিং বাণিজ্যের শঙ্কা

ভর্তি পরীক্ষা ফেরায় আবারও কোচিং বাণিজ্যের শঙ্কা

রাজধানীর ‘নামিদামি’ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিবাণিজ্য এবং কোচিং বাণিজ্য বন্ধ করতে ২০১৯ সাল থেকে শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষার পরিবর্তে লটারি সিস্টেম চালু করেছিল শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকে শিক্ষার্থী ভর্তিতে বাণিজ্য বন্ধের পাশাপাশি কোচিং ব্যবসায় ধস নামে। তবে নতুন করে শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে ফিরে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। গত সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ঘোষণা দেন। এতে কোচিং ও ভর্তি বাণিজ্য বাড়বে বলে শঙ্কা প্রকাশ করছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, এই হঠাৎ সিদ্ধান্ত সুবিবেচনাপ্রসূত হয়নি।

শিক্ষা বিভাগের সব খবর