ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

বেরোবির গণ ইফতারে খাবার না পেয়ে শিক্ষার্থীদের তোপের মুখে বেরোবি ভিসি   

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৬, ৩ মার্চ ২০২৬

বেরোবির গণ ইফতারে খাবার না পেয়ে শিক্ষার্থীদের তোপের মুখে বেরোবি ভিসি   

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক কর্মকর্তা কর্মচারীসহ প্রায় সাড়ে সাত হাজার জনের গণ ইফতারের আয়োজন করা হয়। এতে ইফতার না পেয়ে শতাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে। এসময় উপাচার্যকে ঘিরে ভুয়া ভুয়া বলে প্রতিবাদ জানায় খাবার বঞ্চিত শিক্ষার্থীরা। এছাড়াও যারা ইফতার পেয়েছে তারা খাবারের পঁচা গন্ধ পেয়েছিল বলে অভিযোগ করেন।

মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে আয়োজিত এই ইফতারে প্রত্যাশিত পরিমাণ খাবারের ব্যবস্থা না থাকায় প্রায় শতাধিকের অধিক শিক্ষার্থী ইফতার বঞ্চিত হয়েছে। 

ঘোষণা অনুযায়ী, শিক্ষার্থীরা বিকেল ৪টা থেকেই ইফতার অনুষ্ঠানের জন্য জড়ো হতে থাকেন এবং টোকেন দিয়ে খাবার সংগ্রহ করেন। কিন্তু শেষ মুহূর্তে এসে দেখা যায়, অনেক শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত ইফতার সামগ্রী নেই। হতাশ হয়ে অনেকেই ইফতার না পেয়ে বেরোবি উপাচার্য ও আয়োজক কমিটির সামনে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

​​ইফতার বঞ্চিত শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন​,বিপুল সংখ্যক শিক্ষার্থীকে ইফতারের আমন্ত্রণ জানানো হলেও অনেকে খাবার পাননি। প্রশাসন বলেছিল ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে এই আয়োজন, কিন্তু খাবারই যদি না পাওয়া যায়, তবে সেই ভ্রাতৃত্ব কোথায় থাকে? আমার বিভাগ থেকে টোকেন জমা নেওয়া হলেও খাবার দেওয়া হয়নি। শেষমেশ শুধু পানি খেয়েই ইফতার করতে হলো।

​আরেক শিক্ষার্থী ফরহাদ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন ​,টোকেন দেওয়ার পরও খাবার না পাওয়া অত্যন্ত দুঃখজনক। খাবার দিতে না পারলে আমাদের ডেকে এভাবে অপমান করার কী দরকার ছিল? মাননীয় উপাচার্য আমাদের 'পরিবার' বলে সম্বোধন করেন। কিন্তু পরিবারের প্রধান ইফতার করবেন আর সদস্যরা না খেয়ে থাকবেন, এটি কেমন দেখায়।

রাজু

×