ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

জবির ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

মোহন খোন্দকার, জবি সংবাদদাতা

প্রকাশিত: ১২:৫৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৬; আপডেট: ১৩:০৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

জবির ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) উপাচার্য অধ্যাপক রেজাউল করিম এর অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার  অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ইউনিট A, B, C, D ও E-এ ১ম পর্যায়ে বিষয় প্রাপ্তদের আগামী ১৯ ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটা হতে ২৩ ফেব্রুয়ারি  রাত ১১:৫৯ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট https://jnuadmission.com -এ নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফরম পূরণ ও নিম্নে উল্লেখিত ভর্তি ফিস অনলাইনে জমা দিতে হবে এবং আগামী ১৯ ফেব্রুয়ারি হতে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলা থাকার দিনগুলোতে সরাসরি সংশ্লিষ্ট ডিন অফিসে ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা দিয়ে কাগজপত্র জমাদান স্লিপ সংগ্রহ করে ভর্তি নিশ্চিত করতে হবে। সকাল ৯:০০টা হতে বিকাল ৪:০০টার মধ্যে এসকল কাগজপত্র জমা দিতে হবে।

বিজ্ঞাপ্তিতে আরো জানানো হয়, বিজ্ঞান অনুষদ এবং লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত এর  ভর্তি ফিসের পরিমাণ ১২,৬৩০/- টাকা (ব্যবহারিক ক্লাসের ফিসহ)। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য ১০,৬৩০/- টাকা। কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদভুক্ত বিভাগ এবং ইনস্টিটিউটসমূহের জন্য (ফিল্ম এন্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ ব্যতিত)১০,৬৩০/- টাকা। ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ, সংগীত ও নাট্যকলা বিভাগ ১২,৬৩০/- টাকা (ব্যবহারিক ক্লাসের ফিসহ)। চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য ১২,৬৩০/- টাকা (ব্যবহারিক ক্লাসের ফিসহ)।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভর্তির জন্য সংশ্লিষ্ট ডিন অফিসে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র; ভর্তি পরীক্ষার প্রত্যবেক্ষক (Invigilator) কর্তৃক স্বাক্ষরিত Admit Card; অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফরম; ২ (দুই) কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।

উল্লেখ্য, আগামী ২৫/০২/২০২৬ তারিখ ২য় মেধা তালিকা প্রকাশ করা হবে।

নোভা

×