ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

মৎস্যজীবীদের ভাতা দাবি

প্রকাশিত: ০৮:৫৫, ৩১ মে ২০১৯

  মৎস্যজীবীদের ভাতা দাবি

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৩০ মে ॥ নিষেধাজ্ঞাকালীন মৎস্যজীবীদের ৮ হাজার টাকা করে মাসিক ভাতা প্রদানসহ বিভিন্ন দাবিতে ভোলায় জেলেরা মানববন্ধন করেছে। বেসরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের আয়োজনে বৃহস্পতিবার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মৎস্যজীবীদের এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন ভোলা জেলা ক্ষুদ্রজীবী মৎস্য সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম, সদর উপজেলার সভাপতি মোঃ এরশাদ, কোস্ট ট্রাস্টের জেলা সমন্বয়কারী মোঃ জহিরুল ইসলাম, সহ সমন্বকারী মোঃ সোহেল মাহমুদ প্রমুখ।

আরো পড়ুন  

×