ছবি: সংগৃহীত
অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে এ রায় দেন। ফলে লুৎফুজ্জামান বাবরের কাটানো ১৭ বছরের সাজা অবৈধ ছিল বলে মন্তব্য করে আদালত।
আর সাবেক স্বরাষ্ট্রপতিমন্ত্রীর সাজা বাতিলের ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন বলেও জানিয়েছেন তার আইনজীবী শিশির মনির। সেই সাথে তিনি অভিযোগ করেন ওয়ান ইলেভেন সরকারই অবৈধ মামলায় গ্রেপ্তার করেন লুৎফুজ্জামান বাবরকে।
২০০৭ সালের ২৭ মে বাসা থেকে বাবরকে আটক করে যৌথবাহিনী। এরপর সে বছর ৩০ অক্টোবর লাইসেন্সবিহীন রিভলভার পাওয়ার অভিযোগে বাবরকে ১৭ বছরের সাজা দেয় বিচারিক আদালত।
আবীর








