ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ নেশা জাতীয় ছোট বড় ৩৮৯ (তিনশত উননব্বই) বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।
সোমবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার একটি দল ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ০৭নং ওয়ার্ডস্থ, শরিফপুর দক্ষিনপাড়া, কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে জয়নাল আবেদীন সরকারের বাড়ির উত্তরপাশে পাকা রাস্তায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, একটি হলুদ এবং নীল রংয়ের পুরাতন ছোট পিকআপ যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ন-১১-৭৪২০, গাড়ি রেখে পালিয়ে যায় এবং জব্দকৃত একটি হলুদ এবং নীল রংয়ের পুরাতন ছোট পিকআপ গাড়ি হইতে অবৈধ নেশা জাতীয় ছোট বড় ৩৮৯ (তিনশত উননব্বই) বোতল ১৯৯ লিটার ভারতীয় মদ উদ্ধার করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত অজ্ঞাত ড্রাইভা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধারকৃত মদ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু হয়েছে।








