ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

ঈদের নাটকে গাইলেন মিথিলা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ১৬ মার্চ ২০২৬

ঈদের নাটকে গাইলেন মিথিলা

আগামী ঈদে প্রচারের জন্য তানভীর ও মাহিমাকে নিয়ে নির্মিত হয়েছে ‘ইচ্ছেটা যে হেরে গেছে’ শিরোনামের একটি নাটক। এই নাটকে ‘বর্ণমালা’ শিরোনামের একটি গান গেয়েছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তানজিন মিথিলা। গানটি লিখেছেন আতিক মাহমুদ ও সুর করেছেন আহসান জামিল আঁচল। গানটিতে মিথিলার সঙ্গে গেয়েছেন আহসান জামিল আঁচল। তানজিন মিথিলা বলেন, এর আগেও আমি বেশ কয়েকটি নাটকে গান গেয়েছি। সেই গানগুলো বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এবারের নাটকে বর্ণমালা শিরোনামের গানটি আহসান জামিল আঁচলের ইচ্ছেতেই গাওয়া। গানটির কথা ও সুর আমার কাছে বেশ ভালো লেগেছে। মধুর পীরিতি-গানটি নিয়েও আমি ভীষণ আশাবাদী। আর নিজের লেখা ও সুরের রঙ্গিলা বারৈ নিয়ে শুধু এতটুকু বলব-গানটি আমার খুব পছন্দের। এবারের ঈদটা আমার জন্য একটু স্পেশালই হতে যাচ্ছে। কারণ আমার নতুন তিনটি মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। সব গানের গীতিকার, সুরকার, সংগীত পরিচালকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা নাট্যনির্মাতা সাদনান রনির প্রতিও। ‘ইচ্ছেটা যে হেরে গেছে’ নাটকটি নির্মাণ করেছেন সাদনান রনি। এদিকে কিছুদিন আগে মিথিলা ঢাকার বাইরের এক মনোরম লোকেশনে ‘মধুর পীরিতি’ শিরোনামের এক গানের মিউজিক ভিডিওর কাজেও অংশ নিয়েছেন। ‘মধুর পীরিতি’ একটি ডুয়েট গান। গানটি লিখেছেন আশিক মাহমুদ, সুর সংগীত করেছেন আকাশ মাহমুদ। গানটি গেয়েছেন মিথলা ও আকাশ মাহমুদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আশিক মাহমুদ। আজ থেকে বেশ কয়েক বছর আগে তানজিন মিথিলার কথা ও সুরে লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছিল মিথিলার একক অ্যালবাম ‘মন রে’। এই অ্যালবামের সব গানই ছিল তার লেখা ও সুর করা। তার সঙ্গে অ্যালবামে বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছিলেন রাজীব, এফএ সুমন, অয়ন চাকলাদার ও কাজী শুভ। এই অ্যালবামের জন্য মিথিলা সবসময়ই কৃতজ্ঞতা প্রকাশ করেন লেজার ভিশনের চেয়ারম্যান আরিফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম ও মিজানুর রহমান বকুলের প্রতি।

প্যানেল / জোবায়ের

×