আগামী ঈদে দীপ্ত টিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘কিপ্টে কারে কয়’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, শামীম জামান ও তাবাসসুম মিথিলা। নাটকটি রচনা করেছেন অনামিকা মণ্ডল। নির্মাণ করেছেন জনপ্রিয় অভিনেতা শামীম জামান। শামীম জামান যদিও একজন নির্মাতা। কিন্তু নির্মাতা হওয়ার আগে তিনি একজন অভিনেতা হিসেবেই মিডিয়াতে পরিচিত ছিলেন। যদিও বা নানান সময়ে তিনি বহু নাটক নির্মাণ করেছেন। কিন্তু অভিনয়ের প্রতিই তার ভালোলাগা বেশি। তার প্রিয় বন্ধু মোশাররফ করিমও তাকে সবসময অভিনয়েই মনোযোগ দিতে বলেন বেশি বেশি। যে কারণে নিজের নির্দেশিত ঈদ বিশেষ নাটক ‘কিপ্টে কারে কয়’তে তিনি বাড়িওয়ালার ছেলের চরিত্রে অভিনয় করেছেন। ভাড়াটিয়ার চরিত্রে অভিনয় করেছেন মোশারররফ করিম। মোশাররফ করিমের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রোবেনা রেজা জুুঁই। শামীম জামানের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তাবাসসুম মিথিলা।
শামীম জামান বলেন, আমাকে কিন্তু আমার প্রিয় বন্ধু মোশাররফ করিম সবসময়ই বলে অভিনয়ে মনোযোগ দেবার জন্য, অভিনয়ে নিয়মিত হবার জন্য। অনেক দর্শকও অভিনয়ে নিয়মিত থাকার কথা বলেন। আসলে নির্মাতা হিসেবেও আমাকে কিছু কিছু নাটক নির্মাণ করতে হয়। আর ধারাবাহিক নাটক হলেতো আরো ব্যস্ত থাকতে হয।
প্যানেল / জোবায়ের








