ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

ফেনীতে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল 

জসিম ফরায়েজী, ফেনী 

প্রকাশিত: ০০:০৮, ১৬ মার্চ ২০২৬

ফেনীতে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল 

ছবি: জনকণ্ঠ

​ফেনীর এম্বিয়েন্স রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং মহিপাল ও সিলোনিয়া আউটলেটের আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি ও ৭১ টেলিভিশনের ব্যুরো প্রধান সিদ্দিক আল মামুন।

​ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাস্টার এজেন্ট জসিম উদ্দিন ফরায়েজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক একরামুল হক,স্টার লাইন গ্রুপের অ্যাডভাইজার মাইন উদ্দিন,ব্র্যাক ব্যাংক এসএমই রিজিওনাল প্রধান মনির হোসেন, টেরিটরি ম্যানেজার শাহজালাল, ফেনী শাখার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফখরুদ্দিন,দাগনভূঞা এরিয়ার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মহি উদ্দিন রবিন এবং রেনাটা ফেনী ডিস্ট্রিবিউশন অপারেশন ইন-চার্জ মো. ইয়াসিন, ওয়্যার হাউস ইনচার্জ আতাউর রহমান কালাম, । এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং চট্টগ্রাম রিজিওন টিম লিড সাইফুল ইসলাম, নোয়াখালী রিজিওন টিম লিড জুয়েল চক্রবর্তী,ফেনী এরিয়া অফিসার ইয়াসিন শরীফ, ফুলগাজীর এজেন্ট শরিফ উদ্দিন বাবু।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট হোল্ডার, ঋণগ্রহীতা, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ফেনীর বিভিন্ন এজেন্ট ব্যাংকিং আউটলেটের এজেন্টবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

ইফতারের আগে আয়োজিত বিশেষ মোনাজাতে দেশের সমৃদ্ধি কামনার পাশাপাশি ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের প্রয়াত মাস্টার এজেন্ট মরহুম ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল-এর আত্মার মাগফেরাত ও দোয়া করা হয়। পরিশেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ একসঙ্গে ইফতারে শরিক হন।

শহীদ

×