ববিতা বাংলা চলচ্চিত্রের এক মহাতারকা। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই তারকা পাঁচ দশকের অধিককাল সমান জনপ্রিয় ভক্তদের কাছে। তার এই অভিনয় জীবনে দেশ ও বিদেশে বহু সম্মাননা ও পুরস্কার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী এ বছর একুশে পদকে ভূষিত হয়েছেন। তার মতে জীবনে সব পাওয়া সম্মান ও সম্মাননার চেয়েও বড় রাষ্ট্রের দেয়া সম্মাননা।
তার একুশে পদক প্রাপ্তিতে সংবর্ধনার আয়োজন করে চ্যানেল আই। ববিতাকে লাল গালিচা বিছিয়ে সংবর্ধনা জানায় চ্যানেলটি। পরে ববিতাকে উত্তরীয় পরিয়ে দেন এবং ক্রেস্ট প্রদান করেন বিশিষ্ট শিশুসাহিত্যিক এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সংবর্ধনা শেষে তার একটি দীর্ঘ সাক্ষাৎকার নেন সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। এই প্রথম কোনো টেলিভিশনে তিনি সাক্ষাৎকার দিলেন। ‘বরেণ্য ববিতা’ শিরোণামে এই সাক্ষাৎকারটি চ্যানেল আইতে খুব শীঘ্রই প্রচার হবে।
প্যানেল / জোবায়ের








