ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

শহিদ মিনারে গুলি করে কন্টেন্ট ক্রিয়েটরকে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:১২, ১৬ মার্চ ২০২৬

শহিদ মিনারে গুলি করে কন্টেন্ট ক্রিয়েটরকে হত্যা

ছবি: সংগৃহীত

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হোসেন(২৫ ) নামে এক কন্টেন্ট ক্রিয়েটরকে গুলি এবং কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার( ১৫ মার্চ) রাত সোয়া ৯ টার দিকে শহীদ মিনারের উপর এই ঘটনা ঘটে। পরে পথচারীরিরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টা ৪০ মিনিটে তিনি মারা যান।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারি মোহাম্মদ ইশান জানান, আমরা রাতে শহীদ মিনারে বসে ছিলাম, তখন ৩ থেকে ৪ জন যুবক ওই ছেলেকে গুলি করে পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে আমরা রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। তার মাথায় গুলি এবং বুকের ডান পাশে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।

নিহতের বাড়ি ভোলা সদর চৌমহনি বর্তমানে ৬২ নম্বর নাজিমুদ্দিন রোড বংশাল। তার পিতা তরিকুল ইসলাম খোকন। নিহিতের ২ স্ত্রী, এক বোনও এক ভাই রয়েছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, ময়নাতদন্তেরজন্য মরদেহ ঢাকা মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে শাহবাগ থানা অবগত আছেন। এই ঘটনায় পথচারীরা একজনকে ধরে ফেলেছে। সে বর্তমানে পুলিশ হেফাজতে আছেন।

শহীদ

×