ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

ঈদ সামনে রেখে টঙ্গীতে ৭২ ঘন্টায় গ্রেপ্তার ৭২

নূরুল ইসলাম তালুকদার, টঙ্গী 

প্রকাশিত: ০১:৪১, ১৬ মার্চ ২০২৬

ঈদ সামনে রেখে টঙ্গীতে ৭২ ঘন্টায় গ্রেপ্তার ৭২

ছবি: জনকণ্ঠ

ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৯জনসহ গত ৭২ ঘন্টায় ৭২ জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব পশ্চিম থানা পুলিশ। ১৫ মার্চ সাংবাদিকদের এই তথ্য জানায় টঙ্গী পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু শেষে তাদের গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় টঙ্গী পশ্চিম থানাধীন বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ০৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, রাজু, রাসেল,শাহীন, রাকিব হোসেন, রনি হোসেন, রনি হামিদ, নাঈম আব্বাস, মোখলেছুর রহমান ও হৃদয় মিয়া। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জনকণ্ঠকে বলেন, ঈদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।
 

শহীদ

×