ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

উল্কা হোসেনের নতুন মিউজিক ভিডিও ‘খোঁপায় জবা ফুল’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০০:১১, ১৬ মার্চ ২০২৬

উল্কা হোসেনের নতুন মিউজিক ভিডিও ‘খোঁপায় জবা ফুল’

দীর্ঘ বিরতির পর জনপ্রিয় কণ্ঠশিল্পী উল্কা হোসেনের নতুন মিউজিক ভিডিও ‘খোঁপায় জবা ফুল’ আসছে এবারের ঈদে। ২০১৯ এ আইয়ুব বাচ্চুর সুরে উল্কা হোসেন এর একটি মৌলিক গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছিল। প্রায় ৭ বছর পর আবারও একটু অন্য রকম মিষ্টি সুরের মৌলিক গানের মিউজিক ভিডিও প্রকাশ পেতে যাচ্ছে ইউটিউবে সংগীতা মিউজিকের ব্যানার থেকে। গানটি সুর এবং সংগীত আয়োজন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শফিক তুহিন এবং লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। বরাবরের মতো শিল্পী নিজেই গানটির মডেল হিসেবে অংশগ্রহণ করেছেন।

প্যানেল / জোবায়ের

×